প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি মামলা খারিজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাসানী নভোথিয়েটার প্রকল্প নির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে করা পৃথক তিনটি মামলা অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে উভয়পক্ষের শুনানি শেষে বিচারপতি এ এইচ এম শরফুদ্দিন চৌধুরী ও বিচারপতি বোরহানউদ্দিনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন। একই সঙ্গে আদালত মামলার কার্যক্রম বাতিল ঘোষণা করেছেন। ২০০২ সালের ২৭ মার্চ তত্কালীন দুর্নীতি দমন ব্যুরো তেজগাঁও থানায় শেখ হাসিনার বিরুদ্ধে নভোথিয়েটার প্রকল্প নির্মাণে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে পৃথক তিনটি মামলা দায়ের করে। এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোটে রিট দায়ের করা হয়। ২০০৫ সালের ২৭ আগস্ট আদালত মামলার কার্যক্রম স্থগিত করেন ও রুল জারি করেন। এই রুলের ওপর তিন দিনের শুনানি শেষে আজ আদালত রায় ঘোষণা করলেন।