প্রধানমন্ত্রীর ভারত সফর ব্যর্থ হয়েছে: দেলোয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর ব্যর্থ হয়েছে। এ সফরে যেসব চুক্তি হয়েছে, তা দেশের জন্য কল্যাণকর হবে না। এসব চুক্তিতে দেশ ও জাতির স্বার্থ রক্ষিত হয়নি বলেও তিনি অভিযোগ করেন।আজ মঙ্গলবার বিকেলে পল্টনে বিএনপির অঙ্গসংগঠনের কালো দিবস পালন কর্মসূচিতে অংশ নিয়ে খোন্দকার দেলোয়ার এসব কথা বলেন।খোন্দকার দেলোয়ার বলেছেন, তাঁদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এখন আন্দোলনে নামা ছাড়া আর কোনো পথ নেই।