প্রধানমন্ত্রীর সঙ্গে এরশাদের বৈঠক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন মহাজোট সরকারের অন্যতম শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আজ রোববার বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠক শেষে এরশাদ প্রথম আলোকে বলেন, বৈঠকে দেশের সার্বিক অবস্থা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে পারায় তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে জাতীয় পার্টি আরও সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন।উচ্চ আদালতের রায়ে সপ্তম সংশোধনী বাতিল হওয়ার পর প্রধানমন্ত্রীর সঙ্গে এই প্রথমবারের মতো দেখা করলেন দেশের সাবেক এই রাষ্ট্রপতি।