প্রধানমন্ত্রীর সঙ্গে কনকচাঁপার সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের নতুন পাঁচটি সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফশীল সম্প্রতি ঘোষিত হয়েছে। এই পাঁচটির একটি আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন সংগীতশিল্পী কনকচাঁপা। গতকাল মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। কনকচাঁপার সঙ্গে ছিলেন তাঁর স্বামী সুরকার ও সংগীত পরিচালক মইনুল ইসলাম খান। কনকচাঁপা জানান, দেশের জন্য নিঃস্বার্থভাবে কাজ করতে চান, এটাই তিনি প্রধানমন্ত্রীকে বলেছেন। আর এ কারণেই তিনি জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছেন। আজ বুধবার মনোনয়নপত্র সংগ্রহ করবেন কনকচাঁপা।