প্রধানমন্ত্রীর সঙ্গে কাল সিলেট জেলা আ.লীগের সভা
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা কাল বৃহস্পতিবার দুপুর ১২টায় সিলেট জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে।সভায় আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের সব কর্মকর্তা, সদস্য এবং সিলেট জেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের কর্মকর্তা ও সদস্যরা, জাতীয় কমিটির সদস্য, উপদেষ্টামণ্ডলী, দলের সাংসদ, সিলেট জেলার অন্তর্গত সব উপজেলা, থানা এবং পৌর ও ইউনিয়ন শাখার সভাপতি, সাধারণ সম্পাদক, দল-সমর্থিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের জেলা ও উপজেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদকেরা উপস্থিত থাকবেন।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সংশ্লি¬ষ্ট সবাইকে যথাসময়ে ওই সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। বাসস।