প্রধানমন্ত্রীর সঙ্গে ত্রিপুরার গভর্নরের সাক্ষাৎ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের ত্রিপুরা রাজ্যের গভর্নর ডক্টর ডি ওয়াই পাতিল আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন।প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ পরে সাংবাদিকদের জানান যে বাণিজ্যসহ তাঁরা দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করেন।এ দিকে প্রধানমন্ত্রী এই সাক্ষাত্কালে মুক্তিযুদ্ধে ভারতের সাহায্য বিশেষ করে ত্রিপুরার জনগণ ও সরকারের ভূমিকা স্মরণ করেন।প্রধানমন্ত্রী তাঁকে বলেন ‘আমরা সব সময়ই মুক্তিযুদ্ধে আপনাদের সাহায্য ও সহযোগিতার কথা স্মরণ করি।’এ সময় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, অ্যাম্বাসেডর এট লার্জ এম জিয়াউদ্দিন উপস্থিত ছিলেন। ইউএনবি।