প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর কর্মকর্তারা যা বললেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্যিক ব্যাংকগুলো পুঁজিবাজারে বিনিয়োগ বাড়াবে এবং অপ্রদর্শিত অর্থ কোনো ধরণের প্রশ্ন ছাড়াই পুঁজিবাজারে বিনিয়োগ করা যাবে বলে জানিয়েছেন এসইসির সদস্য আরিফ খান। এ সময় এসইসির চেয়ারম্যান খায়রুল হোসেন উপস্থিত ছিলেন। তিনি বলেন, পুঁজিবাজারে স্থিতিশীলতা আনতে বেশ কিছু স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে। দুই এক-দিনের মধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত পাওয়া যাবে।সিএসই সভাপতি ফখরউদ্দিন আলী আহমেদ বলেন, বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে দিতে নানা পদক্ষেপ হাতে নেওয়ার ব্যাপারে বৈঠকে আলোচনা হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত কয়েকদিনের মধ্যে জানানো হবে বলে তিনি জানান। আজ বুধবার রাতে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বাজার সংশ্লিষ্টদের বৈঠক শেষে তাঁরা এ সব কথা বলেন। এর আগে রাত আটটার দিকে শুরু হয়ে এ বৈঠক শেষ হয় রাত পৌনে ১২টার দিকে। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, এসইসির চেয়ারম্যান খায়রুল হোসেন ও তিন জন সদস্য, ডিএসই সভাপতি শাকিল রিজভী, সিএসই সভাপতি ফখরউদ্দিন আলী আহমেদ, আইসিবির ব্যবস্থাপনা পরিচালক ফায়েকুজ্জামানসহ পুঁজিবাজার সংশ্লিষ্টরা।