প্রধানমন্ত্রীর সঙ্গে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মামুন আবদুল গাইয়ুম সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ সোমবার সকালে সরকারি বাসভবন গণভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।এ সময় তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে দুই দেশের শিক্ষাব্যবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কথা জানান।আলোচনাকালে প্রধানমন্ত্রী শিক্ষা খাতে তাঁর সরকারের নেওয়া বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। তিনি যুগোপযোগী শিক্ষানীতি প্রণয়ন, মাধ্যমিক পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে মধ্যে বই বিতরণ, বৃত্তি প্রদান, ই-বুক চালু এবং স্নাতক পর্যন্ত ছেলেমেয়ে উভয়ের জন্য অবৈতনিক শিক্ষা চালুর ব্যাপারে তহবিল গঠনের পরিকল্পনার কথা উল্লেখ করেন। মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মামুন আবদুল গাইয়ুমও তাঁর দেশের শিক্ষাব্যবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করেন।এ সময় জাতীয় অধ্যাপক নূরুল ইসলাম, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এম এ করিম, প্রেস সচিব আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন। বাসস।