প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব বদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ মো. খাইরুল ইসলামকে বদলি করা হয়েছে। তাঁকে অর্থ বিভাগে উপসচিব করা হয়েছে। একই সঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মো. জাহাঙ্গীর আলমকে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ করা হয়েছে। আজ বৃহস্পতিবার এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।খাইরুল ইসলামকে কিছুদিন ধরেই সরিয়ে দেওয়ার আলোচনা চলছিল।