প্রধানমন্ত্রীসহ মন্ত্রীদের বেতন করের আওতায় এনে বিল পাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের বেতন ও পারিতোষিক করের আওতায় এনে আজ মঙ্গলবার জাতীয় সংসদে বিল পাস হয়েছে।সংসদকাজে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মতিয়া চৌধুরী প্রাইম মিনিস্টার্স (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) (সংশোধন) বিল-২০১২ এবং মিনিস্টার্স, মিনিস্টার্স অব স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার্স (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) (সংশোধন) বিল-২০১২ সংসদে উত্থাপন করেন। এরপর বিল দুটি কণ্ঠভোটে পাস হয়।দুটি বিলেরই উদ্দেশ্য ও কারণ-সংবলিত বিবৃতিতে মতিয়া চৌধুরী বলেন, শুল্ক, কর ও অন্যান্য রাজস্ব আহরণ ও ব্যবস্থাপনা কর্মসূচি ২০১১-১২ এবং অর্থ আইন-২০১১ বাস্তবায়নের জন্য এই বিল আনা হয়েছে।এর আগে স্পিকার, ডেপুটি স্পিকার এবং সাংসদদের বেতন ও পারিতোষিক আয়করের আওতায় এনে সংসদে পৃথক দুটি বিল পাস হয়।