প্রবল বৃষ্টিপাতে যুক্তরাজ্যে বন্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের দক্ষিণাঞ্চল থেকে প্রবল বৃষ্টিসহ ঝড় উত্তরের দিকে অগ্রসর হচ্ছে। এতে যুক্তরাজ্যের উত্তর-পূর্বাঞ্চল ও ওয়েলসের উত্তর দিকে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।যুক্তরাজ্যের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এ সপ্তাহে দেখা দেওয়া বন্যায় সেখানে প্রায় ৮১৬টি বাড়ি ডুবে গেছে। এতে দুজনের প্রাণহানির খবর পাওয়া গেছে বলে আজ সোমবার বিবিসি অনলাইনের এক খবরে জানা গেছে।বিবিসি জানায়, যুক্তরাজ্যের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এ সপ্তাহে প্রায় ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সোমবার থেকে ঝোড়ো আবহাওয়া যুক্তরাজ্য ও ওয়েলসের উত্তরাঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলেও তিনি জানান। ওই অঞ্চলে কয়েক দিনের মধ্যে বন্যার আশঙ্কা করা হচ্ছে।যুক্তরাজ্যের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর-পূর্ব ইংল্যান্ড, ইয়র্কশায়ার ও হামবার অঞ্চলে ৫০ থেকে ৭০ মিলিমিটার বৃষ্টিপাতের সতর্কসংকেত জারি করা হয়েছে। উত্তর ওয়েলসের ওপর দিয়ে আরও প্রবল বৃষ্টিপাত হবে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে।