প্রবাসী কল্যাণ ব্যাংকের চেয়ারম্যান জাফর আহমেদ খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খানকে প্রবাসী কল্যাণ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আজ সোমবার অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের আদেশ জারি করা হয়।জাফর আহমেদ খান প্রশাসন সার্ভিসের ১৯৮২ ব্যাচের একজন কর্মকর্তা। তিনি রাঙামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক এবং সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে সচিব হিসেবে যোগদানের আগে তিনি পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন।