প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বনাথ ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে ৪ মে রাতে সাবেক কৃতী ফুটবলার ও স্পোর্টিং ট্রাস্ট ইউকের ট্রাস্টি গিয়াস উদ্দিন সেবুলকে সংবর্ধনা দেওয়া হয়েছে। অ্যাসোসিয়েশনের সভাপতি তারেক আহমদ খজিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবুল ও যুগ্ম সাধারণ সম্পাদক সিহাব উদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের সহসভাপতি দিলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক জুনাইদ আহমদ শাহিন, সহসাংগঠনিক সম্পাদক আমির উদ্দিন, আক্তার হোসেন, ফখরুল আহমদ, প্রচার সম্পাদক হাসমত আলী, প্রচার সহসম্পাদক মানিক মিয়া, সহকোষাধ্যক্ষ জয়নাল আবেদিন, ক্রীড়া সহসম্পাদক মইনুল ইসলাম মাছুম; সদস্য লোকমান হোসেন, বাবরুছ আলী, আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন ক্লাবের প্রতিনিধি উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা সংবর্ধিত অতিথি গিয়াস উদ্দিনকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন।