প্রবাসীদের আমন্ত্রণে কাতার যাচ্ছেন মৌসুমী ও পূর্ণিমা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদের সময়টা মৌসুমী ও পূর্ণিমা সাধারণত দেশেই থাকার চেষ্টা করেন। পুরো সময়টা রেখে দেন পরিবারের জন্য। তবে এবার তা পারছেন না। এবার দুই তারকা ঈদের দিন থাকবেন কাতারে। সেখানকার প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে ঈদ উদ্যাপন করবেন, দুটি অনুষ্ঠানে অংশ নেবেন। মৌসুমী বললেন, ‘আমি ৩ নভেম্বর যাচ্ছি। কাতারে বেড়ানোর খুব ইচ্ছা আছে, কেনাকাটাও করব। দেশে ফিরব ঈদের পরদিন। এর আগে আমি আর পূর্ণিমা দেশের বাইরে বিচ্ছিন্নভাবে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছি। এবার দুজন একই মঞ্চে বিভিন্ন পরিবেশনায় অংশ নেব।’পূর্ণিমা বললেন, ‘মৌসুমী আপু তো আমার বড় বোন। সম্পর্কটাও বন্ধুর মতো। ঈদের আগের রাত আর ঈদের দিনটা সবার জন্য অনেক আনন্দের। পরিবারের সবার সঙ্গে কাটানো যায়। কিন্তু এবার থাকতে হবে দেশের বাইরে। তবে এবার প্রবাসীদের সঙ্গেই আনন্দ করব, নাচ-গান হবে। অন্য রকম মজা হবে।’