প্রবাসীদের ভোটাধিকার দিয়ে তালিকা সংশোধন আইন অনুমোদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রবাসীদের ভোট দেওয়ার অধিকার দিয়ে ভোটার তালিকা সংশোধন আইন-২০১০ আজ সোমবার মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে। সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান।আবুল কালাম আজাদ জানান, মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া আইনে বলা হয়েছে, এখন থেকে প্রবাসীরা দেশের বাইরে যেখানেই অবস্থান করুক না কেন, যত দিন ধরেই থাকুক না কেন, তিনি বাংলাদেশে ভোট দিতে পারবেন। প্রবাসীর বাড়ি বাংলাদেশের যে এলাকায় তিনি সে এলাকায় ভোটার হতে পারবেন। তিনি জানান, সংশোধিত আইনটি সংসদে উত্থাপন করে পাস করা হবে।