প্রবাসীদের সন্তানদের জন্য কোটা সংরক্ষণের পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় প্রবাসীদের সন্তানদের জন্য কোটা সংরক্ষণের পরামর্শ দিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়সম্পর্কিত স্থায়ী কমিটি।আজ সংসদ ভবনে কমিটির ২৯তম সভা অনুষ্ঠিত হয়। এতে কমিটির সভাপতি অলি আহমেদ সভাপতিত্ব করেন।সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয় ও সংস্থাপন মন্ত্রণালয়ের ২০১০-২০১১ অর্থবছরের এডিপি বরাদ্দসহ অসমাপ্ত ও বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর ওপর আলোচনা, গৃহীত পদক্ষেপ ও বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।সভায় বিমানবন্দরে কাস্টমস কর্তৃপক্ষের অহেতুক হয়রানি, অতিরিক্ত ট্যাক্স আদায় বন্ধ করা, মংলা বন্দরের নাব্যতা বৃদ্ধি এবং অধিকতর সচল করার লক্ষ্যে ড্রেজিং কার্যক্রম সম্পন্ন করা, বাংলাদেশ শিপিং করপোরেশনে আরও জাহাজ সংযোজন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এলাকায় অবৈধ দখল উচ্ছেদ, বন্দরের কার্যক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে টানেল তৈরি, এসি (ল্যান্ড) হিসেবে নবাগত কর্মকর্তাদের নিয়োগ এবং তাঁদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে যথাযথ প্রশিক্ষণ প্রদানের সুপারিশ করা হয়।কমিটির সদস্য ও পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার, নওয়াব আলী আব্বাছ খান, হামিদা বানু, রেজা আলী, আজিজুল হক চৌধুরী ও আ ন ম শামসুল ইসলাম সভায় অংশগ্রহণ করেন।পরিকল্পনা বিভাগ; বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ এবং পরিসংখ্যান বিভাগের সচিব; সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। বাসস