প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্ত করায় ১৫ দিনের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জে এক প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে বরকত ফকির (৩০) নামের এক ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম এ কারাদণ্ড দেন।জানা গেছে, গোপালগঞ্জ সদর উপজেলার সুতিয়ারকুল গ্রামের সৌদি প্রবাসী দ্বীন ইসলামের স্ত্রীকে একই গ্রামের বরকত ফকির প্রেম নিবেদন ও বিয়ের প্রস্তাবসহ অনেক দিন ধরেই উত্ত্যক্ত করে আসছিলেন। এ ব্যাপারে ওই নারী আজ বিকেলে গোপালগঞ্জ সদর থানায় অভিযোগ করলে পুলিশ ওই গ্রামে থেকে বরকত ফকিরকে গ্রেপ্তার করে। পরে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে সাক্ষ্য গ্রহণ শেষে বরকত ফকিরকে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেন।