প্রবাসীর স্ত্রীর কাছে চাঁদাবাজির সময় গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক প্রবাসীর স্ত্রীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা চেয়েছিলেন নিষিদ্ধঘোষিত পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এম-এল) খুলনার আঞ্চলিক নেতা আশরাফ আলী সরদার (৪২) ওরফে কুদ্দুস। সেই চাঁদার ১০ হাজার টাকা নিতে গিয়ে ঘটল বিপত্তি। হাতেনাতে তিনি ধরা পড়লেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) কাছে। খুলনা র্যাব-৬ সূত্র জানায়, সৌদি আরব-প্রবাসী লিটু মোল্লার স্ত্রী বেদানা বেগমের কাছ থেকে চাঁদার টাকা নিতে যাওয়ার সময় খুলনা কারাগার সড়ক থেকে চরমপন্থী নেতা আশরাফ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।অতিরিক্ত পুলিশ সুপার মোদাচ্ছের হোসেন প্রথম আলো ডটকমকে জানান, আশরাফ হোসেন সরদারকে কৌশলে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বাবার নাম রাজা আলী সরদার।