প্রবাসেও শাহবাগের স্লোগান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার শাহবাগের গণজাগরণের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বিশাল সংহতি সমাবেশ হয়েছে জাপানের টোকিও, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক আর জার্মানিতে। কাদের মোল্লাসহ মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে সেখানেও স্লোগানে স্লোগানে সোচ্চার ছিলেন প্রবাসীরা। আমাদের নিউইয়র্ক প্রতিনিধি, জাপান ও জার্মানি থেকে প্রেস বিজ্ঞপ্তির পাঠানো খবর:জাপানজামায়াতের নেতা কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায় প্রত্যাখ্যান করে সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে টোকিও শহীদ মিনারের সামনে সমাবেশ ও মানববন্ধন হয়েছে। গতকাল রোববার স্থানীয় সময় বিকেল সাড়ে চারটার দিকে কনকনে শীত উপেক্ষা করে শতাধিক প্রবাসী সেখানে সমাবেশে হাজির হন।সমাবেশে উপস্থিত সজল বড়ুয়া বলেন, উপস্থিত প্রবাসীরা ‘ক-তে কাদের মোল্লা, তুই রাজাকার, তুই রাজাকার,’ ‘ফাঁসি চাই, ফাঁসি চাই, রাজাকারের ফাঁসি চাই,’ স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন পুরো শহীদ মিনার প্রাঙ্গণ। সমাবেশে অংশগ্রহণকারীদের একটাই দাবি—‘স্বাধীন বাংলাদেশে অনতিবিলম্বে যেকোনো মূল্যে সব রাজাকারের ফাঁসি চাই’।মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ সাংবাদিক লেখক ফোরাম, জাপানের সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ বক্তব্যে বলেন, ‘বাংলাদেশকে রাজাকারমুক্ত করব—এটাই আমাদের একমাত্র প্রতিজ্ঞা। রাজাকারমুক্ত বাংলাদেশ গড়ার প্রতিজ্ঞা আমরা পূরণ করবই।’ নানা ব্যস্ততার মধ্যেও দূরদূরান্ত থেকে সমাবেশে অংশ নেওয়ার জন্য আয়োজকদের পক্ষ থেকে তিনি সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।প্রবাসীদের পাশাপাশি সমাবেশে কয়েকজন বিদেশিও উপস্থিত ছিলেন। তাঁদের একজন নামা না-জানা মার্কিন নাগরিক বলেন, ‘১৯৭১-এর নিষ্ঠুরতার ন্যায়বিচার হোক, এটাই দাবি করতে আজ আমি এখানে এসেছি।’"সমাবেশে পিছিয়ে ছিল না শিশুরাও। তারাও বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি জানায়। সমাবেশে আরও উপস্থিত ছিলেন স্বরলিপি কালচারাল একাডেমির উপদেষ্টা মুন্সি আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী নাসেরুল হাকিম, বাংলাদেশ আওয়ামী লীগের জাপান শাখার সভাপতি ছালেহ মো. আরিফ, সাধারণ সম্পাদক খন্দকার আসলাম হীরা, জাতীয় পার্টির জাপান শাখার সাধারণ সম্পাদক নাবী উল্লাহ আসিফ, পদ্মা ফুডস লিমিটেডের কর্ণধার বাদল চাকলাদার, বৈশাখী মেলা কমিটির প্রধান সমন্বয়ক শেখ আলীমুজ্জামান, সাংবাদিক কাজী ইনসানুল হক, সর্বজনীন পূজা কমিটির সভাপতি সুখেন ব্রহ্ম, বাংলাদেশ আওয়ামী লীগের জাপান শাখার সাবেক সভাপতি কাজী মাহফুজুল হক লাল, বাংলাদেশ বুড্ডিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অজিত বড়ুয়া, প্রবাসী কণ্ঠশিল্পী রওনক জাহান, আওয়ামী লীগের সংগঠক এম এ বাসিত, মোল্লা ওহিদুল ইসলাম, যুবলীগের জাপান শাখার সাধারণ সম্পাদক বি এম শাহজাহান, আওয়ামী লীগের নেতা হারুনুর রশীদ, মাসুদুর রহমান, লিঙ্কার্স ট্যুরের স্বত্বাধিকারী আবদুর রাজ্জাক, উত্তরণ সাংস্কৃতিক গোষ্ঠীর সম্মানিত সদস্য বিমান কুমার পোদ্দার, যুবলীগের জাপান শাখার নেতা আকতার হাওলাদার, লেখক শরাফুল ইসলাম, দেশ-বিদেশ ওয়েব পোর্টালের সম্পাদক তপন কুমার পাল, বাংলাদেশ সাংবাদিক লেখক ফোরাম জাপানের সভাপতি সজল বড়ুয়া, দশদিকের নির্বাহী সম্পাদক গোলাম মাসুম, কবি মুকুল মুস্তাফিজ, কমিউনিটি নিউজের সম্পাদক জেড এম আবুসিনা, আবৃত্তিকার জুয়েল আহসান কামরুল, কবি মঈনুল ইসলাম মিল্টন, ‘সাপ্তাহিক’-এর টোকিও প্রতিনিধি রাহমান মনি, সংগঠক হোসাইন মুনির, সংস্কৃতিকর্মী বেলায়েত হোসেন তুহিন, ‘বিবেকবার্তা’র সম্পাদক পি আর প্লাসিড, সংস্কৃতিকর্মী নারমিন হক, বৈশাখী মেলা কমিটির সমন্বয়ক নাসিমুস সালেহীন, কণ্ঠশিল্পী তানিয়া ইসলাম মিথুন, জাতীয় পার্টির জাপান শাখার যুগ্ম সাধারণ সম্পাদক বিরুপাক্ষ বড়ুয়া, টোকিও ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষক রুবেল দাশ, মুরাতা তোমোমি প্রমুখ।নিউইয়র্ক তীব্র শীত উপেক্ষা করে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে গতকাল রোববার বেলা তিনটা থেকে প্রবাসী নারী-পুরুষের আগমন ঘটে।নানা রঙের ব্যানার-ফেস্টুনে লেখা ছিল যুদ্ধাপরাধীদের বিচার, বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করার দাবি, জামায়াতে ইসলামী-সমর্থিতদের প্রতিষ্ঠান বর্জনের কথা। প্রায় ১০০ ফুট দীর্ঘ বাংলাদেশের জাতীয় পতাকা ঘিরে সমাবেশকারীরা দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন। এ সময় বিদেশিরাও চলার পথে থমকে দাঁড়িয়ে জানতে চেয়েছেন এ সমাবেশের কারণ। জনারণ্য প্লাজা পার্কে ঘোষণাপত্র পাঠের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। অভিনয়-আবৃত্তি আর স্লোগানে-স্লোগানে পুরো জ্যাকসন হাইটস এলাকা প্রতিবাদী শাহবাগ চত্বর হয়ে ওঠে। নিউইয়র্কের কর্মজীবী প্রবাসীরা কাজকর্ম বন্ধ রেখে এ সংহতি সমাবেশে যোগ দেন।সংহতি সমাবেশে বলা হয়, ‘শাহবাগ চত্বরে জেগে ওঠা প্রজন্মের সঙ্গে আমরা একাত্ম। শাহবাগ থেকে জাগরণের স্ফুলিঙ্গ আজ বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে পড়েছে। নতুন চেতনায় উদ্ভাসিত জনগণের এ জাগরণ আর কেউ থামাতে পারবে না।’সংহতি সমাবেশে প্রবাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন আকবর হায়দার কিরণ, মিনহাজ আহমেদ, মিথুন আহমেদ, মোজাহিদ আনসারী, শাহীদ দেলওয়ার, শায়েকুল ইসলাম, সিদ্দিকুর রহমান, আবদুস সামাদ, জাকারিয়া চৌধুরী, কাজী কয়েস, আবদুর রহিম বাদশা, তৈয়বুর রহমান, লুত্ফুন্নাহার লতা, নুরুজ্জামান সর্দার, শাহীন আজমল, রশীদ আহমেদ, সাইফুল আলম, দুরুদ মিয়া, শিহাবউদ্দিন প্রমুখ। সংহতি সমাবেশে বিপুলসংখ্যক নতুন প্রজন্মের প্রবাসী বাংলাদেশির উপস্থিতি ছিল লক্ষণীয়।জার্মানি যুদ্ধাপরাধীদের ফাঁসি নিশ্চিত করার দাবিতে গত শনিবার ও গতকাল রোববার জার্মানির বিভিন্ন শহরে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জার্মানির এনআরভি রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী ও সেখানে বসবাসরত বাংলাদেশিরা মানববন্ধন ও সমাবেশ করেছেন। গতকাল ইউনিভার্সিটি অব ডুইসবুর্গ-এসেনের এসেন ক্যাম্পাসে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে আগত প্রবাসীদের একটাই দাবি—যুদ্ধাপরাধীদের ফাঁসি যাতে নিশ্চিত করা হয়। সমাবেশে মোম জ্বালিয়ে দেশাত্মবোধক গান গাওয়া হয়। সমাবেশ থেকে বলা হয়, ‘আমরা হয়তো শাহবাগে নেই, কিন্তু শাহবাগের আন্দোলনের সঙ্গেই আছি আমরা।’ সমাবেশে অংশগ্রহণকারীদের সবার হাতে ছিল ‘রাজাকারের ফাঁসি চাই’, ‘জামায়াত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’, ‘তুই রাজাকার, তুই রাজাকার’ লেখা বিভিন্ন প্ল্যাকার্ড।রাইনভাল ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেস, ইউনিভার্সিটি অব ডুইসবুর্গ-এসেন, রউর ইউনিভার্সিটি বখুম, জিগেন ইউনিভার্সিটি, আরডব্লিউটিএইচ আখেন, নিদাররাইন ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেস, ইউনিভার্সিটি অব বন, ইউনিভার্সিটি অব প্যাডারবন, এফএইচ কোলন, ইউনিভার্সিটি অব ডুসেলডরফ, টিইউ ডর্টমুন্ড, বন ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেসসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী এ সমাবেশে অংশ নেন। আগামী বুধবার স্থানীয় সময় বিকেল চারটায় নিদাররাইন ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেস ক্যাম্পাসে যুদ্ধাপরাধীদের ফাঁসি নিশ্চিত করার দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হবে। ওই আয়োজনে সবাইকে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। এদিকে, জার্মানির ইউনিভার্সিটি অব হুয়েনহাইম ও ইউনিভার্সিটি অব স্টুটগার্ডে অধ্যয়নরত ৬০ জন শিক্ষার্থী যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে স্থানীয় সময় গত শনিবার বিকেলে স্টুটগার্ডে সমাবেশ করেছেন। এ সময় শিক্ষার্থীরা ‘We want highest punishment’ ‘We hate war criminals’ ‘রাজাকার তুই মর’ লেখা প্ল্যাকার্ড বহন করেন। এ ছাড়া ফ্রাঙ্কফুর্ট শহরেও একই দাবিতে সমাবেশ হয়েছে।