প্রবীণ নকশাল নেতা কানু স্যানাল আত্মহত্যা করেছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রবীণ নকশাল নেতা কানু স্যানাল আজ দুপুরে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার নকশালবাড়ী থানার হাতিঘিষা গ্রামের নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। তাঁর শরীরে প্রচণ্ড যন্ত্রণা ছিল। এই যন্ত্রণা থেকে রেহাই পেতেই তিনি আত্মহত্যা করতে পারেন বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।কানু স্যানাল ছিলেন ভারতের নকশাল আন্দোলনের অন্যতম নেতা। তিনি ও চারু মজুমদার কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া থেকে বেরিয়ে সিপিআই (এমএল) গঠন করে আন্দোলন গড়ে তোলেন, যা পরে গোটা ভারতবর্ষে নকশাল আন্দোলন নামে ছড়িয়ে পড়ে।পুলিশের আইজি (উত্তর) কে এল তামতা কানু স্যানালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কানু স্যানালের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।