প্রবীণ ফুটবলারদের প্রীতি ফুটবল খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলার প্রবীণ ফুটবলারদের নিয়ে ১৮ নভেম্বর পাবনা পুলিশলাইন মাঠে এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। স্কয়ার টয়লেট্রিজ ও পাবনা অ্যাথলেটিকস ক্লাবের উদ্যোগে খেলায় প্রধান অতিথি ছিলেন স্কয়ার ট্রয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। প্রবীণ ফুটবলারদের নিয়ে পদ্মা একাদশ ও ইছামতী একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ইছামতী একাদশ পদ্মা একাদশকে ২-১ গোলে পরাজিত করে।