প্রবীণ সাংবাদিক অচিন্ত্য সেনের জীবনাবসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট অচিন্ত্য সেন আজ মঙ্গলবার সকালে সাড়ে সাতটায় রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর।অচিন্ত্য সেন দীর্ঘদিন ধরে কিডনি, ফুসফুসসহ নানা জটিল রোগে ভুগছিলেন। কয়েক সপ্তাহ ধরে তিনি ওই হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন। তিনি স্ত্রী ইউনিসেফের সাবেক কর্মকর্তা দীপা সেন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।অচিন্ত্য সেন অধুনালুপ্ত বাংলাদেশ অবজারভারে কর্মজীবন শুরু করেছিলেন। এ ছাড়া সাপ্তাহিক হলিডেসহ বিভিন্ন পত্রিকায় সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।তাঁর মৃত্যুর খবর পেয়ে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়াসহ সহকর্মীদের অনেকেই হাসপাতালে ছুটে যান। অচিন্ত্য সেনের মৃত্যুতে জাতীয় প্রেসক্লাব গভীর শোক প্রকাশ করেছে। বাসস।