প্রবীণ সাংবাদিক এম এ করিমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবীণ সাংবাদিক এম এ করিমের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, প্রবীণ সাংবাদিক এম এ করিম সংবাদপত্রের স্বাধীনতা ও গণতান্ত্রিক আন্দোলনে অবদান রেখে গেছেন। জাতি তাঁর এই অবদানের কথা স্মরণে রাখবে। শেখ হাসিনা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।উল্লেখ্য, এম এ করিম (৭০) আজ বিকেলে ঢাকায় ইন্তেকাল করেছেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।এম এ করিম অধুনালুপ্ত দৈনিক আজাদ ও দৈনিক বাংলার বাণী পত্রিকার বার্তা সম্পাদক ছিলেন। তিনি বাংলাদেশ সংবাদপত্র প্রেস শ্রমিক ফেডারেশনের সভাপতি ছিলেন।কাল শনিবার বেলা ১১টায় এম এ করিমের লাশ জাতীয় প্রেসক্লাবে আনা হবে এবং সেখানে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। বাদ জোহর আজিমপুর কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে।—বাসস