প্রবৃদ্ধির হার নিয়ে সিপিডির প্রাক্কলন উদ্দেশ্যপ্রণোদিত: মুহিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোট দেশজ উত্পাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) প্রাক্কলনকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।অর্থমন্ত্রী বলেন, ‘প্রবৃদ্ধি পরিমাপ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। তারা যেটা দেয় আমরা সেটাই গ্রহণ করি। এখানে অন্য কিছু করার সুযোগ নেই।’আজ রোববার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টির সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।মুহিত আরও বলেন, ‘সরকারের প্রবৃদ্ধি নিয়ে সিপিডি যদি এমন কথা বলে থাকে, তবে এটা অন্যায়, অত্যন্ত দুষ্ট এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এ ব্যাপারে তাদের বক্তব্য টোটালি রাবিশ।’প্রসঙ্গত, গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে সিপিডি সরকারের চলতি অর্থবছরের অর্জিত প্রবৃদ্ধি ৬ দশমিক ৭ শতাংশকে প্রশ্নসাপেক্ষ উল্লেখ করে বলেছে, এই হার কোনোভাবেই ৬ দশমিক ৩ শতাংশের বেশি হবে না। এরই পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী এসব কথা বলেন।