প্রবেশপত্র সংগ্রহের শেষ দিন শুক্রবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহের সময়সীমা বাড়ানো হয়েছে। আজ সোমবার রাত ১২টা থেকে আগামী শুক্রবার রাত ১২টার মধ্যে প্রবেশপত্র সংগ্রহ করা যাবে। প্রবেশপত্র সংগ্রহের শেষ দিন ছিল গত ৩০ সেপ্টেম্বর।আজ সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রথম আলোকে এ কথা জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে এক লাখ ৯৫ হাজার ৫১৪ জন শিক্ষার্থী প্রবেশপত্র সংগ্রহ করেছেন। বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ইউনিটের ছয় হাজার ৩১টি আসনের জন্য তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রতি আসনের জন্য লড়বেন গড়ে ৩২ জন শিক্ষার্থী । বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিস সূত্রে জানা যায়, দুই লাখ ১১ হাজার ১৭৩ জন আবেদনপত্র সংগ্রহ করেছিলেন। প্রবেশপত্র সংগ্রহের শেষ দিন পর্যন্ত ১৫ হাজার ছয়শো ৫৯ জন শিক্ষার্থী প্রবেশপত্র সংগ্রহ করতে পারেননি। এই শিক্ষার্থীরা আগামী শুক্রবারের মধ্যে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।সূত্র জানায়, ‘ক’ ইউনিটে এক হাজার ৫৫৩টি আসনের বিপরীতে ৫১ হাজার ৫৭৮জন; ‘খ’ ইউনিটে দুই হাজার ৩৭৮টি আসনের বিপরীতে ৩৪ হাজার ৩০৩জন; ‘গ’ ইউনিটে ৯৭৫টি আসনের বিপরীতে ৩৮ হাজার ৮৫৫জন; বিভাগ পরিবর্তনকারী ‘ঘ’ ইউনিটে এক হাজার ছয়টি আসনের বিপরীতে ৬৭ হাজার ৪৫৬ জন এবং ‘চ’ ইউনিটে ১১৯টি আসনের বিপরীতে তিন হাজার ৩২২জন শিক্ষার্থী অংশ নেবেন। ইউনিট অনুযায়ী আবেদনপত্র সংগ্রহকারীর সংখ্যা হিসাব করলে ‘ক’ ইউনিটে প্রতিটি আসনের জন্য ৩৩ জন; ‘খ’ ইউনিটে ১৪ জন; ‘গ’ ইউনিটে ৪০ জন, ‘ঘ’ ইউনিটে ৬৭ জন এবং ‘চ’ ইউনিটে ২৮ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগামী ১৪ অক্টোবর ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা; ২১ অক্টোবর ‘খ’ ইউনিটের; ২৮ অক্টোবর ‘গ’ ইউনিটের, ১৮ নভেম্বর ‘ঘ’ ইউনিটের এবং ২৫ নভেম্বর ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।