প্রভাবশালী মহলের সঙ্গে পেরে উঠছে না রাজউক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে অননুমোদিত ভবননকশা ছাড়া বা নকশায় পরিবর্তন ঘটিয়ে নির্মিত ভবনের সংখ্যা প্রায় পাঁচ হাজার। এগুলোর মধ্যে ৭৩টি ভবনের মালিক প্রভাবশালীজব্বার টাওয়ারগুলশানে জব্বার টাওয়ার। নয় তলার অনুমোদন নিয়ে করা হয়েছে ২২ তলানাটোর টাওয়ারনথি জালিয়াতি। ছয়তলার অনুমোদন নিয়ে ১৪ তলা করা হয়েছে উত্তরায় নাটোর টাওয়ারপ্রিমিয়ার স্কয়ারনকশা না পেয়ে রাজউকের চিঠি। ভবন ভাঙার নোটিশ দিতেই হাইকোর্টে রিটগার্ডেন টাওয়ারনকশা জাল করে এই ২০ তলা ভবনের জন্ম। নাম তার গার্ডেন টাওয়াররাজউকের নকশা ছাড়াই বা নকশায় পরিবর্তন ঘটিয়ে নির্মিত ভবনের সংখ্যা প্রায় পাঁচ হাজার। এগুলোর মধ্যে ৭৩টি ভবনের মালিক প্রভাবশালী ব্যক্তি বা গোষ্ঠী। এদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না। তবে ছোটখাটো ত্রুটির জন্য অনেক ভবনের বিরুদ্ধে নানা সময় অভিযান চালায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।গত বছরের জুনে সরকারি সংবাদ সংস্থা বাসসকে দেওয়া তথ্যে রাজউক জানিয়েছিল, বারিধারায় ৪০টিসহ রাজধানীর বিভিন্ন স্থানে ৫৩টি ভবন রয়েছে, যেগুলো অনুমোদন ছাড়াই নির্মিত হয়েছে। ইস্টওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড (বসুন্ধরা গ্রুপ) এগুলোর মালিক। এ ছাড়া গুলশানে ২২ তলা জব্বার টাওয়ার, উত্তরায় ১৪ তলা নাটোর টাওয়ার, গুলশানে অনুমোদনহীন ২০ তলা প্রিমিয়ার স্কয়ার, পরীবাগে অনুমোদনহীন গার্ডেন টাওয়ারসহ আরও ২০টি বহুতল ভবন রাজধানীতে নির্মিত হয়েছে।প্রথম আলোর অনুসন্ধানে জানা যায়, প্রায় আট মাসে যেসব তালিকাভুক্ত স্থাপনার বিরুদ্ধে রাজউক অভিযান চালায়, সেগুলোর মালিক প্রভাবশালী নন। নকশায় সামান্য পরিবর্তন করে বারান্দা বাড়ানো হয়েছে বা কিছু ত্রুটি ধরা পড়েছে, এমন স্থাপনার বিরুদ্ধে অভিযান চালানো হয়। রাজউক বলছে, জনবলসংকট ও মামলার কারণে তারা বড় স্থাপনার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে পারে না।রাজউকের চেয়ারম্যান মো. নুরুল হুদা গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, আইন ও বিধিমালা মোতাবেক এবং আদালতের নির্দেশনা অনুযায়ী রাজউক কাজ করছে। অনেক অননুমোদিত বা অবৈধ স্থাপনার মালিক মামলা করায় সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। তবে রাজউক থেমে আছে, এ অভিযোগ সত্যি নয়।এ বিষয়ে নগর বিশেষজ্ঞ অধ্যাপক নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, রাজউকের যে লোকবল আছে, তাদের দিয়েও অনেক কাজ করানো সম্ভব। রাজধানীর অনেক স্থানে জনসাধারণের চোখের সামনেই ১০ তলা, ১২ তলা ভবন উঠে যাচ্ছে। সহজেই বোঝা যায়, এগুলোর অনুমোদন নেই। রাজউক চিহ্নিত করতে না পারলে বুয়েট আছে, ইনস্টিটিউট অব প্ল্যানার্স রয়েছে, তাদের দিয়েও চিহ্নিত করাতে পারে। ওয়েবসাইটে গুগল অনুসন্ধান করলেও অবৈধ ভবন বেরিয়ে আসবে। তথ্যের জন্য অন্যের সাহায্য নিতে পারে, কিন্তু ব্যবস্থা নিতে হবে রাজউককেই। নজরুল ইসলাম বলেন, রাজউকের কাজ নগর উন্নয়ন করা, নগর ধ্বংস হতে দেওয়া নয়। র‌্যাংগস ভবন ভাঙা গেছে, বিজিএমইএর বিষয়েও হাইকোর্টের রায় এসেছে। প্রভাবশালীদের ভয় পেলে রাজউকের চলবে কেন?খোঁজ নিয়ে জানা যায়, নয়তলার অনুমোদন নিয়ে গুলশানে ২২ তলা জব্বার টাওয়ার, ছয়তলার স্থলে উত্তরায় ১৪ তলার নাটোর টাওয়ার, গুলশানে অনুমোদনহীন ২০ তলা প্রিমিয়ার স্কয়ার, পরীবাগে অনুমোদনহীন গার্ডেন টাওয়ারসহ বেশ কয়েকটি বহুতল ভবন রাজধানীতে নির্মিত হয়েছে। কিন্তু নোটিশ করা ছাড়া রাজউকের আর কোনো দৃশ্যমান তৎপরতা নেই।এ বিষয়ে রাজউকের চেয়ারম্যান বলেন, মামলার কারণে ব্যবস্থা নেওয়া যায়নি।বিশেষ বেঞ্চ: রাজউকের বিরুদ্ধে করা মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির জন্য উচ্চ আদালতে আলাদা বেঞ্চ গঠনের জন্য গত বছরের জুনে রাজউক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাধ্যমে আইন মন্ত্রণালয়কে অনুরোধ জানায়। আইন মন্ত্রণালয় অ্যাটর্নি জেনারেলকে জানালে তিনি প্রধান বিচারপতির কাছে এ বিষয়ে অনুরোধ জানান। এর পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি এ ধরনের মামলা নিষ্পত্তির জন্য আলাদা দুটি বেঞ্চ করে দেন।জানা যায়, গুলশানে ব্র্যাক সেন্টারের পাশে অননুমোদিত একটি ভবন ভেঙে দিতে সম্প্রতি বিশেষ বেঞ্চ নির্দেশ দেন। এরপর রাজউক নোটিশ দেয়। এ মাসে এটি উচ্ছেদ করা হবে বলে রাজউক সূত্র জানায়।জব্বার টাওয়ার: গুলশান এভিনিউর ১৩৫ নম্বর সড়কের ৪২ নম্বর প্লটে নির্মিত সুউচ্চ জব্বার টাওয়ার। নয়তলার অনুমোদন নিয়ে ২২ তলা করা হয়েছে এটি। ২০০৭ সালে ২২ তলা পর্যন্ত নির্মাণকাজ শেষ করা হয়। রাজউকের নথিপত্র ছাড়াও এলাকায় গিয়ে এসব তথ্য জানা যায়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বিধি অনুসারে গুলশান এভিনিউ এলাকায় ১৫০ ফুটের উঁচু ভবন নির্মাণ করা যায় না। কর্তৃপক্ষ নির্মাণের ছাড়পত্রও সে অনুসারে দেয়। এ ক্ষেত্রে ১৫ তলার বেশি উঁচু ভবন হতে পারে না। এ ছাড়া রাজধানীতে অনুমোদনহীন, অনুমোদিত নকশার বাইরে তলা বাড়ানো এবং ঝুঁকিপূর্ণ যে পাঁচ হাজার ভবনের তালিকা করা হয়েছে, রাজউকের সেই তালিকায়ও জব্বার টাওয়ারের নাম রয়েছে। সাতক্ষীরা-২ আসনের জাতীয় পার্টির সাংসদ এম এ জব্বার এই ভবনের মালিক। গতকাল যোগাযোগ করা হলে এম এ জব্বার বলেন, রাজউক প্রথমে জব্বার টাওয়ারের অনুমোদন নয়তলা পর্যন্ত দিয়েছে। পরে তিনি সংশোধিত নকশার আবেদনে ২২ তলার অনুমোদন চান এবং প্রয়োজনীয় টাকাও জমা দেন। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের সময় রাজউক কার্যালয়ে তাঁর ফাইল থেকে কাগজপত্র সরিয়ে নেওয়া হয়। তিনি বলেন, ‘রাজউক যদি ভেঙে দেয়, তাই জব্বার টাওয়ার রক্ষায় মামলা করে রেখেছি।’জব্বার দাবি করেন, গত ২৪ মার্চ তাঁর পুরো ভবনটির অনুমোদন হয়ে গেছে। প্রথম আলোর পক্ষ থেকে রাজউকের চেয়ারম্যানকে তা জানালে তিনি বলেন, এ তথ্য ঠিক নয়। সাংসদ জব্বারের সঙ্গে আবার যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘হাইকমান্ড থেকে অনুমোদন দেওয়া হয়েছে। এখন এটাকে একরকম অনুমোদিত বলা যায়।’রাজউকের চেয়ারম্যান নুরুল হুদা বলেন, হাইকমান্ডে কারা আছেন, তিনি জানেন না। তবে অনেক সময় রাজউকের কাছে অনেক বিষয়ে সুপারিশ আসে। রাজউক বোর্ডসভার অনুমোদন ছাড়া কোনো স্থাপনাকে অনুমোদিত বলা যায় না। নাটোর টাওয়ার: উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কে ‘নাটোর টাওয়ার’ নামে ১৪ তলা ভবনটি করা হয়েছে। ছয়তলা আবাসিক ভবনের অনুমোদন নিয়ে এটি করা হয় ১৪ তলা বাণিজ্যিক ভবন। মূল নকশার ফাইল থেকে নথি সরিয়ে জালিয়াতির মাধ্যমে একই নম্বরে ভুয়া কাগজ ঢুকিয়ে এই কেলেঙ্কারি করা হয়েছে বলে রাজউক সূত্রে জানা যায়।রাজউকের দায়িত্বশীল সূত্র জানায়, নকশা বদল করার অপরাধে এবং ঝুঁকিপূর্ণ হওয়ায় এই বাড়িটি ভাঙার জন্য তালিকাভুক্ত করা হয়েছিল। কিন্তু এতে বাধা আসে সরকারি দল থেকেই। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি মো. ইসরাফিল আলম এই ভবনের সঙ্গে যুক্ত আছেন বলে শোনা যায়। রাজউকের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এ ব্যাপারে তাঁদের ওপর চাপ রয়েছে।গতকাল যোগাযোগ করা হলে ইসরাফিল আলম বলেন, ‘শুনেছি, ভুয়া কাগজ দেখিয়ে ভবনটি করা হয়েছে। তবে আমি এর মালিক না। বাড়ির মালিক আবুল কাশেম আমার শ্বশুরবাড়ি এলাকার লোক।’ তিনি আরও বলেন, তিনি জানতে পেরেছেন, জরিমানা নিয়ে ভবনটির অনুমোদন দেওয়া হয়েছে।অবশ্য গত রাতে রাজউকের সঙ্গে যোগাযোগ করে এ তথ্যের সত্যতা পাওয়া যায়নি।প্রিমিয়ার স্কয়ার: মামলার কারণে গুলশান এভিনিউর ৭৮ নম্বর প্লটে ১৮ তলা প্রিমিয়ার স্কয়ারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলে জানিয়েছে রাজউক। আওয়ামী লীগ ঢাকা মহানগর শাখার সহসভাপতি ও সাবেক সাংসদ ডা. এইচ বি এম ইকবাল গুলশান এভিনিউতে অনুমোদন ছাড়াই ২০ তলা বাণিজ্যিক ভবন নির্মাণ করেছেন। কাগজে-কলমে এটির মালিক ইকবালের স্ত্রী মমতাজ বেগম।রাজউক সূত্র জানায়, রাজউকের কাছে এই বাড়ির কোনো নকশা নেই। রাজউকের পরিচালক (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) শেখ আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, অনেক আগে থেকেই তাঁদের কাছে অনুমোদিত নকশা চাওয়া হলেও তা আমলেই নেওয়া হয়নি। পরে রাজউক তিন দফায় নোটিশ দিয়ে নকশা চাইলে তারও কোনো জবাব দেওয়া হয়নি।ভবন ভাঙার চূড়ান্ত নোটিশ দেওয়ার পর প্রিমিয়ার স্কয়ারের পক্ষ থেকে হাইকোর্টে রিট আবেদন করা হয়। এরপর রাজউকের নোটিশের ওপর স্থগিতাদেশ দেওয়া হয়। এরই মধ্যে ভবনটির নির্মাণকাজ শেষ হয়ে যায়।গতকাল চেষ্টা করেও ইকবালের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে কয়েক দিন আগে প্রথম আলোকে তিনি বলেন, ২০০৫ সালে এক কোটি ৬০ লাখ টাকা জমা দিয়ে ৭৮ গুলশান এভিনিউর আবাসিক প্লটকে বাণিজ্যিক প্লট করা হয়। ২০০৬ সালে নকশা অনুমোদন করা হয়। তিনি বলেন, আইনের প্রতি তাঁর শ্রদ্ধা আছে। আদালত নির্দেশ দিলে বাড়তি তলাগুলো রাজউক প্রয়োজনে ভেঙে দিতে পারে।গার্ডেন টাওয়ার: পরীবাগে শাহ সাহেব রোডের ১ নম্বর প্লটে ২০ তলার এই ভবনটি রাজউকের অনুমোদনে তৈরি হয়নি বলে আগেই প্রথম আলোয় সংবাদ ছাপা হয়েছে। শহর ঢাকা বা পুরান ঢাকার মৌজার অন্য একটি ভবনের নকশা জাল করে এই ভবনের নকশা তৈরি করা হয়েছে। অবৈধভাবে গড়ে ওঠায় এই ভবন ঝুঁকিপূর্ণ। এর নির্মাণ বন্ধ করতে বলায় বসবাসরত ফ্ল্যাট-মালিকদের বিরুদ্ধে নির্মাতাপ্রতিষ্ঠান মামলা করে।ভবনটিতে অনেকটা নিরাপত্তাহীনভাবে বসবাস করছে ৬৮টি পরিবার। ইমারত নির্মাণ আইন অনুযায়ী ভবনের চারদিকে প্রয়োজনীয় জায়গা রাখা হয়নি।জানা যায়, ১৯৯৯ সালে ১০ কাঠা জায়গায় ভবনটির নির্মাণকাজ শুরু হয়। জমির মালিক রিয়াজ সেলিম বিদেশে থাকেন। মোস্তাক আহমেদ মল্লিক ও শফিউল ইসলাম নামের দুই ব্যক্তি ভবনটি তৈরি করেন। ২০ তলা ভবনের ১৮ তলা পর্যন্ত এখন ফ্ল্যাট-ক্রেতারা বসবাস করছেন। ওপরের দুটি তলায় শুধু ছাদ, ভেতরে ফাঁকা।বসুন্ধরার ৫৩ ভবন: অবৈধভাবে নির্মিত বসুন্ধরা গ্রুপের ৫৩টি ভবন ভেঙে ফেলতে নোটিশ দিয়েছিল রাজউক। একই সময়ে অন্য কয়েকটি বেসরকারি আবাসন কোম্পানিকেও অবৈধভাবে নির্মিত ভবন ভেঙে ফেলতে বলা হয়।রাজউকের মহাখালী, গুলশান, বারিধারা ও আশপাশের এলাকার অথরাইজড কর্মকর্তা শফিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ওই সময় আমরা সাত দিনের মধ্যে এসব ভবনের বিষয়ে নিজ উদ্যোগে ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলাম। কিন্তু তা শোনা হয়নি। এরপর রাজউকও কোনো ব্যবস্থা নিতে পারেনি।’এ বিষয়ে রাজউকের চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, জনবলসংকটের জন্য রাজউক ব্যবস্থা নিতে পারছে না। সামনে জনবল প্রায় তিন গুণ করার চেষ্টা চলছে। তখন কাজের গতি বাড়ানো যাবে।