প্রভাবশালীদের স্বার্থে রাজধানীকে বিপর্যয়ের দিকে ঠেলে দেওয়া যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কতিপয় প্রভাবশালী ব্যক্তির স্বার্থের জন্য ঢাকা মহানগরকে আর বিপর্যয়ের দিকে ঠেলে দেওয়া যাবে না। প্রকৃতি ও পরিবেশ ঠিক রেখে পরিকল্পনা করতে হবে। আর এই পরিকল্পনা মেনে নেওয়া সবার নৈতিক দায়িত্ব। ভবিষ্যত্ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য মহানগর রেখে যেতে হবে।আজ শনিবার পরিকল্পিত নগরায়ন, প্রস্তাবিত ডিটেইল্ড এরিয়া প্ল্যানের (ড্যাপ) বিরুদ্ধে বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি এবং শিক্ষক, পেশাজীবীদের প্রতি ঔদ্ধত্যপূর্ণ আচরণের প্রতিবাদে আয়োজিত এক প্রতিবাদ সভায় বক্তারা এ কথা বলেন। সভা থেকে ড্যাপের দ্রুত বাস্তবায়ন, ঢাকার চারপাশে দখল হওয়া জলাভূমি থেকে ভূমিদস্যু উত্খাতের জোর দাবি জানানো হয়।সভায় ক্ষোভ প্রকাশ করে বলা হয়, ‘ড্যাপ’ বিষয়ে সরকারের উচ্চপর্যায়ের অনুমোদনের প্রক্রিয়ার অংশ হিসেবে গত সপ্তাহে পূর্ত প্রতিমন্ত্রীর উপস্থিতিতে ড্যাপ রিভিউ কমিটির শ্রদ্ধেয় সদস্যদের সঙ্গে কিছু ডেভেলপার যে অশোভন আচরণ করেছেন, তা অত্যন্ত নিন্দনীয় ও লজ্জাজনক। এদের শক্ত হাতে দমন এবং ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য বিচার করতে বক্তারা সরকারের প্রতি দাবি জানান।বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্য¬ানার্স (বিআইপি), বাংলাদেশ স্থপতি ইস্টিটিউট (বাস্থই) এবং নগর গবেষণা কেন্দ্রের (সিইউএস) যৌথ উদ্যোগে বিআইপি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। বাপার সভাপতি মোজাজফর আহমদের সভাপতিত্বে মূল বক্তব্য দেন বাপার নগরায়ন ও সুশাসন কমিটির সদস্যসচিব ইকবাল হাবিব।বক্তব্য দেন বাপার সহসভাপতি এ এস এম শাহজাহান, গবেষক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, স্থপতি ইস্টিটিউটের সভাপতি মোবাশ্বের হোসেন, বাপার সাধারণ সম্পাদক মো. আবদুল মতিন, পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসচিব কামরুল হাসান খান, বুয়েটের শিক্ষক ইসরাত ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহবুবা নাসরিন প্রমুখ।