প্রভার ‘বনভোজন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১ সালের ১৯ ডিসেম্বর মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার পারিবারিকভাবে বিয়ে হয় মাহমুদ শান্তর সঙ্গে। বিয়ের পর পড়াশোনার ব্যস্ততার কারণে স্বামীকে নিয়ে সেভাবে কোথাও বেড়াতে যেতে পারেননি প্রভা। এখন পড়াশোনার চাপ কিছুটা কম থাকায় স্বামীকে নিয়ে ঘুরতে বেরিয়েছেন তিনি। সঙ্গে আছেন পরিবারের সদস্য এবং প্রভার বিশ্ববিদ্যালয়ের ১০ জন ঘনিষ্ঠ বন্ধুবান্ধবও। প্রথম আলো অনলাইনকে প্রভা বলেন, ‘গত বৃহস্পতিবার পরিবারের সব সদস্য এবং ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুবান্ধব নিয়ে শরীয়তপুরে গিয়েছিলাম। পড়াশোনা ও অন্যান্য ব্যস্ততার কারণে অনেক দিন বনভোজনে যাওয়া, এমনকি দূরে কোথাও ঘুরতেও যাওয়া হয় না। শরীয়তপুরেই যখন আসা হলো, ভাবলাম—সবাই মিলে একটা বনভোজনের আয়োজন করলে কেমন হয়? শান্তসহ আমার সব বন্ধুরাও একমত হলো।’বনভোজন প্রসঙ্গে প্রভা বলেছেন, ‘৭ জানুয়ারি শনিবার সারাটা দিন আমরা পদ্মার বুকে নৌকায় ঘুরে বেড়াব। এর ফাঁকে খাওয়া-দাওয়া আর হই-হুল্লোড় তো আছেই। অনেক দিন পর এমন আয়োজনে আমরা সবাই খুব খুশি।’উল্লেখ্য, মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার দাদা ও নানাবাড়ি শরীয়তপুরে। বিয়ের পর এই প্রথম স্বামীকে নিয়ে শরীয়তপুরে বাবার বাড়িতে গিয়েছেন তিনি, বনভোজন এবং দাদা ও নানার বাড়িতে বেড়ানো শেষ করে কাল রোববার ঢাকায় ফিরবেন। আর তারপর? যথারীতি শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইনিংয়ের স্নাতক শ্রেণীর ছাত্রী প্রভা মনোযোগ দেবেন পড়াশোনায়।