প্রমিলা ফুটবল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইল সদর উপজেলার হাতিয়ারা গ্রামের বেসরকারি সংগঠন জ্যোতি নারী উন্নয়ন সংস্থার নবগঠিত প্রমিলা ফুটবল দলের সঙ্গে নরওয়ে দূতাবাসের মহিলারা ফুটবল খেলায় অংশগ্রহণ করেন। ১২ ডিসেম্বর বিকেলে এই খেলা গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। বাঁচতে শেখার নড়াইল সমন্বয়কারী ফুয়াদ জিলানী জানান, দূতাবাসের তিন সদস্যের প্রতিনিধিদল জ্যোতি নারী উন্নয়ন সংস্থার বিভিন্ন মানবাধিকার কার্যক্রম সরেজমিন পরিদর্শনে এলে দলের দুজন মহিলা ফুটবল খেলায় অংশ নেন।