প্রমীলা ক্রিকেট প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উইমেন্স উইংসের সহযোগিতায় ১০ মে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ১৫ দিনব্যাপী মহিলা ক্রিকেট খেলোয়াড়দের প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।এই প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও উইমেন্স উইনেস চেয়ারম্যান আব্দুল্লাহ আল ফুয়াদ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম, দিলরুবা আকতার, রাব্বী রাশেদ রেজভী, ফজলুল হক মুরাদ, শফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, মঞ্জুরী ইসলাম, মাহফুজার রহমান, জামিলুর রহমান প্রমুখ। প্রশিক্ষণে ২৫ জন নারী অংশ নেন।