প্রমোদ মানকিনের একান্ত সচিবের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের একান্ত সচিব টাইগার জামবিল (৫০) আজ শুক্রবার সকালে মারা গেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া সাতটার দিকে তাঁর মৃত্যু হয়। গত ১৭ এপ্রিল গাজীপুরে এক সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন টাইগার জামবিল। এর পর তিনি বিভিন্ন হাসপাতালে চিকিত্সা নেন। সর্বশেষ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ ও প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন।টাইগার জামবিলের গ্রামের বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নলছাত্রা গ্রামে। আজ তাঁকে সেখানে দাফন করার কথা রয়েছে।সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর এই একান্ত সচিব বিসিএস তথ্য (সাধারণ) ক্যাডারের কর্মকর্তা ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করেছেন।