প্রযোজক ডেমি মুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রযোজকের ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন হলিউড তারকা ডেমি মুর। আগামী বছর জানুয়ারি থেকে তিনি প্রযোজনা করবেন এক টিভি শো। অনুষ্ঠানটি হবে নারীদের জন্য। সাক্ষাৎকারের এই অনুষ্ঠানের নাম রাখা হয়েছে দ্য কনভারসেশন। উপস্থাপক হিসেবে থাকবেন ব্রিটিশ টিভি ব্যক্তিত্ব আমান্ডা ডি ক্যাডেনেট। কেবল প্রযোজক হিসেবেই নয়, ক্যামেরার পেছনেও হয়তো থাকবেন মুর। উল্লেখ্য, কদিন আগেই স্বামী অ্যাশটন কুচারের সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে এই তারকার। আইএএনএস।