প্রযোজক হতে চান অক্টাভিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনয়ে তো বেশ নাম কেনা হলো, আর কী চাই হলিউড তারকা অক্টাভিয়া স্পেন্সারের? এবার পর্দার আড়ালে যাওয়ার কথা ভাবছেন তিনি। কন্ট্যাক্টমিউজিক ডট কমে তাঁর উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবরে এ কথা জানা যায়। দ্য হেল্প ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য এবার সেরা সহ-অভিনেত্রী হিসেবে অস্কার জয় করেছেন তিনি। অক্টাভিয়া বলেন, ‘আমি একজন প্রযোজক হতে চাই। এমন অনেকে আছেন, যাঁরা নিজ নিজ কাজে খুব ভালো। তাঁদের বিষয় দৃশ্য ধারণের মাধ্যমে তুলে ধরতে চাই।’অস্কার পেয়ে অক্টাভিয়া যে অভিভূত, তা স্বীকার করেছেন তিনি; বললেন, প্রতিশ্রুতিশীল অভিনেত্রীদের জন্য তিনি ‘আশার আলো’ হতে পারেন। আইএএনএস।