প্রশান্ত মহাসাগরে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের আটকা এলাকা থেকে ১০৭ মাইল পূর্বে প্রশান্ত মহাসাগরে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় (স্থানীয় সময়) সাত দশমিক চার মাত্রার ভূমিকম্প হয়েছে। এতে আলাস্কার উপকূলীয় এলাকায় সুনামির সতর্কতা জারি করা হলেও পরে তা তুলে নেওয়া হয়। মহাসাগরে প্রায় ২৫ মাইল গভীরতায় ছিল ভূমিকম্পটির উত্পত্তিস্থল। এ পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছে। একই স্থানে একই গভীরতায় সাত দশমিক দুই মাত্রার আরেকটি ভূমিকম্প হয় বলে ইউএস জিওলোজিক্যাল সার্ভে নামক মার্কিন সংস্থাটি জানিয়েছে।ওয়েস্ট কোস্ট এবং আলাস্কা সুনামি সেন্টার জানিয়েছে, আলাস্কার উপকূলীয় ইউনিম্যাক পাস থেকে আমচিটকা পাস এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। উপকূলীয় অঞ্চল ও এর কাছাকাছি নিম্নাঞ্চলে বসবাসকারী সবাইকে নিরাপদ আশ্রয়ে সরে যেতেও বলা হয়। তবে পরে সুনামি সতর্কতা তুলে নেওয়া হয়।