প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আবদুল মতিনকে প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে আজ রোববার এ কথা বলা হয়েছে।প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল আইন অনুসারে অন্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান পদে তাঁকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। বাসস।