প্রশাসনিক কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বিভাগে পেশাসংক্রান্ত যেকোনো প্রশ্ন পাঠাতে পারেন। বিশেষজ্ঞরা সেসবের উত্তর দেবেন। চিঠি পাঠানোর ঠিকানা: পেশা-পরামর্শ, কাজের খবর, প্রথম আলো, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া ই-মেইল পাঠাতে পারেন [email protected] ঠিকানায়। আরও পেশা-পরামর্শ পাবেন প্রথম আলো জবসের ওয়েবসাইটে (www.prothom-alojobs.com) প্রশ্ন: আমি হিসাববিজ্ঞান বিষয়ে পড়াশোনা করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে ছয় মাস ধরে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে চাকরি করছি। আমি যদি আমার বর্তমান পদে স্থায়ীভাবে থাকি তা হলে কি আমার পদোন্নতি না হওয়ার আশঙ্কা আছে? অথবা এটা ছেড়ে আমি যদি অ্যাকাউন্ট্যান্ট হিসেবে চাকরি শুরু করি তা হলে কি পদোন্নতি পেতে সুবিধা হবে? আমি বোঝাতে চাচ্ছি, আমার পড়ালেখার বিষয়সম্পর্কিত চাকরি না করলে পদোন্নতিতে কোনো সমস্যা হবে কি না। কত দিন পর পর একটি প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে চাকরি পরিবর্তন করা উচিত?উজ্জ্বল চন্দ্র দেবনাথমোহাম্মদপুরউত্তর: আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। বর্তমানে চাকরির ক্ষেত্রে আপনার মতো অনেকেই আছেন, যাঁরা অন্য কোনো বিষয় থেকে পড়াশোনা করে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করছেন। আপনার প্রথম প্রশ্ন হলো পদোন্নতি বিষয়ে। এটি সম্পূর্ণভাবে নির্ভর করে বর্তমান পদে আপনার কর্মদক্ষতা ও প্রতিষ্ঠানের পদোন্নতির নিয়মের ওপর। তবে ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে যাঁদের কর্মদক্ষতা ভালো এবং শিক্ষাগত যোগ্যতা বিষয়ভিত্তিক থাকে, তাঁদের পদোন্নতির সম্ভাবনা থাকে অনেক বেশি। লক্ষণীয় বিষয় হলো, প্রতিষ্ঠানের যে কাজ আপনার ওপর অর্পিত আছে, তা সঠিক ও সুচারুরূপে সম্পাদন করা। যেহেতু আপনি হিসাববিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছেন, তাই প্রশাসনিক ক্ষেত্রে চাকরি করতে হলে কিছু মৌলিক বিষয়ের ওপর জ্ঞান থাকা জরুরি। এ ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রশাসন ও মানবসম্পদ বিষয়ে কোর্স করে এবং প্রশিক্ষণ নিয়ে নিজেকে প্রস্তুত ও ক্যারিয়ারবিষয়ক অভিজ্ঞতার ভান্ডার সমৃদ্ধ করতে পারেন। আপনার সর্বশেষ প্রশ্ন হলো চাকরি পরিবর্তন নিয়ে। এ বিষয়ে আমার মতামত হলো, কোনো প্রতিষ্ঠানে দীর্ঘ সময় কাজ করা ক্যারিয়ারের জন্য ভালো।সায়েম আহমেদপ্রধান মানবসম্পদ কর্মকর্তা,অপসোনিন গ্রুপ