প্রশাসনিক চাকরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বিভাগে পেশাসংক্রান্ত যেকোনো প্রশ্ন পাঠাতে পারেন। বিশেষজ্ঞরা সেসবের উত্তর দেবেন। চিঠি পাঠানোর ঠিকানা: পেশা-পরামর্শ, কাজের খবর, প্রথম আলো, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া ই-মেইল পাঠাতে পারেন [email protected] ঠিকানায়। আরও পেশা-পরামর্শ পাবেন প্রথম আলো জবসের ওয়েবসাইটে (www.prothom-alojobs.com) প্রশ্ন: আমি বর্তমানে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে মার্কেটিং বা বিপণনের কাজ করছি। কিন্তু এ কাজ আমার ভালো লাগছে না। আমি প্রশাসনে কাজ করতে চাই। ব্যবস্থাপনা বিষয়ে আমার স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। এখন কি আমি অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসন বিষয়ে আলাদাভাবে কোথাও কোনো কোর্স করতে পারি? অ্যাডমিন বা প্রশাসনিক বিষয়ে ভালো কাজ করার জন্য কী কী গুণ থাকা জরুরি?মো. ফারহাদ হোসেনঢাকা।উত্তর: আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনি নিশ্চয়ই জানেন, পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিদের অনেকেই একসময় সেলস ও মার্কেটিং বা পণ্য বিপণন ও বিক্রয়ের কাজ করতেন। সেলস ও মার্কেটিংয়ে কাজ করার অভিজ্ঞতা কোনো না কোনোভাবে একটি প্রতিষ্ঠানের সব কটি বিভাগে কাজে লাগানো যায়। ক্যারিয়ারকে পাকাপোক্ত করার জন্য আপনি মার্কেটিংয়ের অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারেন। অ্যাডমিন বা প্রশাসনে কাজ করা মানে এই নয় যে শুধু টেবিলে মুখ গুঁজে কাজ করছেন। বর্তমানে এর পরিধি অনেক বেড়েছে। মাঝেমধ্যেই আপনাকে প্রতিষ্ঠানের ভেতর ও বাইরের মানুষগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা এবং তা প্রতিষ্ঠা করতে হবে। এ ব্যাপারে মার্কেটিংয়ের অভিজ্ঞতা আপনার কাজে আসবে। আপনি যেহেতু ব্যবস্থাপনায় অনার্স ও মাস্টার্স করেছেন, তাই কাজের ধরনগুলো সম্পর্কে আপনার প্রাথমিক ধারণা রয়েছে। আপনি যে কাজই করুন না কেন, যদি কাজটিকে ভালোবাসতে না পারেন, তাহলে ভালো করার কোনো উপায় নেই। আমাদের দেশে বেশ কিছু ভালো প্রতিষ্ঠান ও ট্রেনিং সেন্টার বা প্রশিক্ষণকেন্দ্র রয়েছে, যেখানে আপনি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা জনপ্রশাসন বিষয়ে স্বল্প বা দীর্ঘকালীন কোর্স করে নিতে পারেন। এতে আপনার কর্মদক্ষতা বাড়বে। প্রশাসনিক কাজ করতে হলে আপনাকে খুবই মনোযোগী হতে হবে। প্রচুর চাপের ভেতর কাজ করার মতো মানসিকতাও থাকতে হবে। গোছানো ও ধীরস্থির মানসিকতার অধিকারী হলে আপনি ভালো করবেন। আপনার জন্য শুভকামনা। সৌমিত্র দাসব্যবস্থাপক, রিক্রুটমেন্ট, সলিউশন অ্যান্ড সার্ভিসেসপ্রথম আলো জবস।