প্রশাসনিক ভবনে তালা দিলেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। গতকাল সোমবার সকাল নয়টার দিকে সচেতন ছাত্রছাত্রীর ব্যানারে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। একপর্যায়ে তাঁরা প্রশাসনিক ভবনে গিয়ে তালা লাগিয়ে দেন।চারজন শিক্ষক ও দুজন কর্মকর্তার ওপর সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত নয়, এই আদেশ প্রত্যাহার এবং উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।স্থানীয় সাংসদ টিপু মুন্সী গতকাল শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম আলোকে বলেন, ‘এমন একজন দুর্নীতিবাজ উপাচার্য এত কিছুর পরও কীভাবে দায়িত্বে থাকছেন, এটাই জিজ্ঞাসা।’জানতে চাইলে শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, মন্ত্রণালয়ের পদক্ষেপ খুব শিগগির জানা যাবে। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও গতকাল ক্যাম্পাসে সচেতন ছাত্রছাত্রীর ব্যানারে কয়েক শ শিক্ষার্থী বিক্ষোভ মিছিল বের করেন। তাঁরা প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন খলিফা বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন রয়েছে।গত শনিবার সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।উপাচার্য ও দুর্নীতিবিরোধী গণমঞ্চের অন্যতম উদ্যোক্তা গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক হাফিজুর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তদন্তে উপাচার্যের দুর্নীতি প্রমাণিত হওয়ার পরও তাঁকে অপসারণ না করায় উদ্বেগ প্রকাশ করেন।উপাচার্য মুহম্মদ আবদুল জলিল মিয়ার অনিয়ম-দুর্নীতির সুষ্ঠু তদন্ত, তাঁর পদত্যাগ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে গত ৫ জানুয়ারি থেকে শিক্ষক-শিক্ষার্থীরা দুর্নীতিবিরোধী গণমঞ্চ গঠন করে আন্দোলন শুরু করেন।বিশ্ববিদ্যালয়ের অবৈধ নিয়োগে নিষেধাজ্ঞা চেয়ে ১০ এপ্রিল গণিত বিভাগের প্রধান হাফিজুর রহমান জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে আবেদন করেন। ওই দিনই আদালত নিয়োগ বন্ধের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা দেন। নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পরদিন জেলা ও দায়রা জজ আদালতে একটি রিট আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার শুনানি শেষে নিম্ন আদালতের আদেশ বহাল রেখে উপচার্যের রিট আবেদন খারিজ করে দেওয়া হয়। এর ফলে নিয়োগের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা বহাল থাকল।