প্রশাসনে তিন সচিবের পদে রদবদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশাসনে তিন সচিবের পদে রদবদল করা হয়েছে। এ ছাড়া যুগ্ম ও উপসচিব পদেও কিছু বদলি করা হয়েছে বলে জানা গেছে।আজ বৃহস্পতিবার সংস্থাপন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত সরকারি আদেশ জারি করা হয়।জানা গেছে, বন ও পরিবেশবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিহির কান্তি মজুদারকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে, প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য মেজবাহ উল আলমকে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এবং মোহাম্মদ গোলাম কুদ্দুসকে প্রাইভেটাইজেশন কমিশনের ভারপ্রাপ্ত সদস্য পদে বদলি করা হয়েছে।