প্রশাসনে পদোন্নতিবঞ্চিতদের তালিকা চেয়েছে সংসদীয় কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশাসনে পদোন্নতির অনিয়মে অসন্তোষ প্রকাশ করেছে সংস্থাপন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটি প্রশাসনে পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি তালিকা প্রস্তুতের জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে। ওই তালিকায় বঞ্চিত হওয়ার কারণসংবলিত তথ্যও দিতে হবে। কমিটির আগামী বৈঠকে এ তালিকা উপস্থাপনের জন্য বলা হয়েছে।আজ সোমবার সংসদ ভবনে কমিটির সভায় এসব বলা হয়। সভায় জনপ্রতিনিধিদের সঙ্গে সরকারি কর্মকর্তাদের চাকরির আচরণবিধি অনুযায়ী ব্যবহার ও সম্মান দেখাতে দ্রুততম সময়ে পরিপত্র জারির সুপারিশ করা হয়।কমিটির সভাপতি খন্দকার আসাদুজ্জামানের সভাপতিত্বে সভায় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, বরকত উল্লা, এইচ এন আশিকুর রহমান, এ বি এম গোলাম মোস্তফা, আবু তালহা, এম এ মান্নান ও জাহানারা বেগম উপস্থিত ছিলেন।সভায় জানানো হয়, সব ক্যাডার সার্ভিস কর্মকর্তাদের ডাটাবেজ প্রস্তুতের কাজ হাতে নিয়েছে বাংলাদেশ কর্মকমিশন (পিএসসি)। ইতিমধ্যে ১২টি ক্যাডারের ডাটাবেজ তৈরি শেষ হয়েছে। অন্যান্য ক্যাডারের কর্মকর্তাদের ডাটাবেজ তৈরির কাজ চলছে।