প্রশাসনে রদবদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রশাসনের তিনটি পদে আজ বুধবার রদবদল করা হয়েছে।জয়পুরহাটের জেলা প্রশাসক আবু সৈয়দ মোহাম্মদ হাশিমকে সিলেট জেলা প্রশাসক পদে, খুলনার পরিবেশ অধিদপ্তরের পরিচালক অশোক কুমার বিশ্বাসকে জয়পুরহাটের জেলা প্রশাসক পদে এবং সিলেট জেলা প্রশাসক সাজ্জাদুল হাসানকে প্রধানমন্ত্রী কার্যালয়ে পরিচালক পদে বদলি করা হয়েছে।আজ সংস্থাপন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।