প্রশাসনে ২১ সচিব পদে রদবদল, চারজন ওএসডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশাসনে আজ মঙ্গলবার ২১ সচিব পদে রদবদল হয়েছে। এ ছাড়া চারজনকে ওএসডি করা হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামানকে তিন বছরের জন্য একই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। আজ সংস্থাপন মন্ত্রণালয় থেকে জারি করা এক সরকারি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।প্রজ্ঞাপন থেকে জানা গেছে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব উজ্জ্বল বিকাশ দত্তকে মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে, সংস্থাপন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজানুর রহমানকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব মোখলেসুর রহমানকে ভূমি মন্ত্রণালয়ে, পরিকল্পনা কমিশন বিভাগের হাবিবুল্লাহ মজুমদারকে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু আলম মো. শহীদ খানকে স্থানীয় সরকার বিভাগের সচিব, তথ্য মন্ত্রণালয়ের সচিব কামাল আবদুল নাসেরকে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হেদায়েতুল্লাহ আল মামুনকে তথ্য মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুরাইয়া বেগম সংস্কৃতি মন্ত্রণালয়ের (ভারপ্রাপ্ত) সচিব, সরকারি কর্মচারী কল্যাণ বোর্ডের চেয়ারম্যান গোলাম কুদ্দুসকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব, সংস্থাপন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাদিককে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব, লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্রের রেক্টর দেলোয়ার হোসেনকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান, পিএটিসির মেম্বার ডাইরেক্টর স্টাফ মেসবাহ-উল-আলমকে পিএটিসির রেক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের রোকেয়া সুলতানাকে প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য করা হয়েছে। ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান সচিব আবদুল আউয়ালকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আসলাম আলমকে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবাদত আলীকে পরিকল্পনা কমিশনের সদস্য ও স্থানীয় সরকার বিভাগের সচিব মঞ্জুর হোসেনকে পরিকল্পনা সচিব হিসেবে বদলি করা হয়েছে।ওএসডি করা চার কর্মকর্তা হলেন—ভূমি মন্ত্রণালয়ের সচিব আতাহারুল ইসলাম, মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব শরফুল আলম, আইএমইডির আবদুল মালেক ও পরিকল্পনা কমিশনের সদস্য নাসিরুদ্দিন।এ ছাড়া, পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুরকে একই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।