প্রশাসনের ওপর সরকারি দলের নেতাদের চাপ প্রয়োগে জাতি উদ্বিগ্ন: কামাল হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণফোরামের সভাপতি কামাল হোসেন বলেছেন, পাবনা, পঞ্চগড়সহ বিভিন্ন স্থানে চাকরিতে নিয়োগের ক্ষেত্রে প্রশাসনের কর্মকর্তাদের ওপর সরকারি দল ও তার অঙ্গসংগঠনের নেতাদের অবৈধ চাপ প্রয়োগ, আক্রমণ ও সংবাদমাধ্যমের বিরুদ্ধে সংসদে বসে সাংসদদের ক্ষোভ প্রকাশের ঘটনায় জাতি গভীরভাবে উদ্বিগ্ন।এর আগে প্রাথমিক স্কুলশিক্ষক নিয়োগের সময় সরকারি দলের একশ্রেণীর নেতাদের নিয়োগ-বাণিজ্য তত্পরতায় লিপ্ত থাকতে দেখা গেছে। তিনি অবিলম্বে দলীয়করণের সব ধারা বন্ধের জন্য সরকারের কাছে আহ্বান জানান।আজ বুধবার গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে দলের স্থায়ী পরিষদের সভায় সভাপতির ভাষণে তিনি এ কথা বলেন।কামাল হোসেন বলেন, দিন বদলের কথা বলে নিয়োগ-বাণিজ্য ও ভর্তি-বাণিজ্যের নতুন ধারা জন্ম দেওয়ার কোনোভাবেই সংগতিপূর্ণ নয়। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের কাছে আহ্বান জানিয়ে তিনি বলেন, চাল, তেল, আটা, চিনি, পেঁয়াজসহ প্রতিটি জিনিসের দাম বাড়ায় জনগণের ওপর দুর্ভোগ নেমে এসেছে।গণফোরাম নেতা আবদুর রউফ, সামসুদ্দোহা, সাবেক হুইপ আবদুর রউফ, সুব্রত চৌধুরী, জামালউদ্দিন আহমেদ, মোস্তফা মোহসীন প্রমুখ সভায় বক্তব্য দেন।