প্রশাসনের পাঁচ গুরুত্বপূর্ণ পদে রদবদল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রশাসনের পাঁচটি গুরুত্বপূর্ণ পদে রদবদল হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় থেকে আজ সোমবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব আশফাক হামিদকে ধর্ম মন্ত্রণালয়ের সচিব, আইন ও বিচার মন্ত্রণালয়ের সাবেক সচিব কাজী হাবিবুল আউয়ালকে সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবদুল আউয়াল মজুমদারকে ভূমি সংস্কারবিষয়ক বোর্ডের সদস্য এবং ধর্ম মন্ত্রণালয়ের সচিব আবদুর রব হাওলাদারকে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে বদলি করা হয়েছে।এ ছাড়া আইন মন্ত্রণালয়ের ড্রাফটিং বিভাগের অতিরিক্ত সচিব শহীদুল ইসলামকে একই বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।