প্রশিকা কার্যালয়ের চাবি নির্বাহী প্রধান মাহবুব-উল-করিমকে দিয়েছে পুলিশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পল্লবী থানার পুলিশ রাজধানীর মিরপুরের প্রশিকা কার্যালয়ের চাবিটি সংস্থাটির নির্বাহী প্রধান মাহবুব-উল-করিমকে বুঝিয়ে দিয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাঁকে চাবিটি বুঝিয়ে দেন।আদালত ১৯ জানুয়ারি সংস্থাটির নির্বাহী প্রধান মাহবুব-উল-করিমকে চাবি দিতে নির্দেশ দিয়েছিলেন। এ নির্দেশের পরিপ্রেক্ষিতে পুলিশ আজ চাবিটি বুঝিয়ে দিয়েছে।