প্রশিকা কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন
প্রশিকার প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান কাজী ফারুক আহমেদের প্রবেশে বাধা দেওয়ার উদ্দেশে কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন প্রশিকার কর্মকর্তারা। আজ রোববার সকাল থেকে তাঁরা রাজধানীর মিরপুরে প্রতিষ্ঠানের কার্যালয়ের বাইরে জড়ো হয়েছেন। সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।প্রশিকার পরিচালক আবুল কাশেম জানান, কাজী ফারুককে অনেক আগেই গভর্নিং ও জেনারেল বডির মিটিং করে ওই পদ থেকে অপসারণ করা হয়েছে। হাইকোর্টও তাঁকে চেয়ারম্যান পদে বৈধতা দেননি।অতিরিক্ত পুলিশ কমিশনার ইলিয়াস শরীফ জানান, কাজী ফারুক কার্যালয়ে আসবেন এবং ভেতরে ঢুকবেন বলে তাঁদের কাছে তথ্য রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, এ জন্য এখানে সকাল সাতটা থেকে অতিরিক্ত পুলিশ মোতায়ের করা হয়েছে। হাইকোর্টের আদেশ অনুযায়ী কাজী ফারুক কার্যালয়ে একা প্রবেশ করতে পারবেন, তবে কোনো দাপ্তরিক কাজ করতে পারবেন না।