প্রশিকা ভবনের চারপাশে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল ও মিটিং নিষিদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মিরপুরে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের চারপাশে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল ও মিটিং নিষিদ্ধ করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আজ সোমবার বেলা দুইটা থেকে এ আদেশ কার্যকর হবে। দুইটার পর থেকে প্রশিকা ভবনের চারপাশে কোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল ও মিটিং করা যাবে না।