প্রশিকা: বর্তমান নির্বাহীপ্রধানকে চাবি বুঝিয়ে দিতে আদালতের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের নির্বাহীপ্রধান মাহবুবুল করিমকে প্রশিকার কেন্দ্রীয় কার্যালয়ের চাবি বুঝিয়ে দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালতের স্থিতি অবস্থা থাকার পরও চাবি নেওয়া কেন অবৈধ ও বে-আইনি ঘোষণা করা হবে না, তা জানাতে সরকারের প্রতি রুল জারি করেছেন আদালত।চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, প্রশিকার কাজী ফারুকসহ ছয়জনকে এর জবাব দিতে বলা হয়েছে।আদেশের অনুলিপি পাওয়ার দুই দিনের মধ্যে ঢাকার (উত্তর) উপপুলিশ কমিশনারকে চাবি বুঝিয়ে দিতে বলা হয়েছে।চাবি ফেরত চেয়ে নির্বাহীপ্রধান মাহবুবুল করিমের দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মমতাজউদ্দিন আহমেদ ও বিচারপতি নাইমা হায়দারের সমন্বয়ে গঠিত বেঞ্চ আজ এ আদেশ দেন। প্রশিকা রক্ষায় এনজিও মোর্চার কর্মসূচি:বেসরকারি সাহায্য সংস্থা প্রশিকাকে রক্ষার জন্য সংস্থাটির দায়িত্ব এর চেয়ারম্যান কাজী ফারুককে বুঝিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ তৃণমূল এনজিও সংগঠনগুলোর মোর্চা। আজ মঙ্গলবার প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সভায় তারা এ আহ্বান জানায়।সভায় ওই মোর্চা তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে ২০ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন তৃণমূল সংস্থার স্বাক্ষর সংগ্রহ, ২৫ জানুয়ারি দেশব্যাপী মানববন্ধন কর্মসূচি ও ২৯ জানুয়ারি ঢাকায় সমাবেশ। ঢাকা রিপোর্টার্স ইউনিটি সংগঠনের নেতা হাবিবুর রহমান মোর্চার পক্ষ থেকে এ ঘোষণা দেন।