প্রশিকার প্রধান কার্যালয় খুলে দিয়েছে পুলিশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশ আজ বৃহস্পতিবার সকাল নয়টার দিকে মিরপুরে বেসরকারি সংস্থা প্রশিকার প্রধান কার্যালয় খুলে দিয়েছে। তিন মাস আট দিন পর ভবনটি খুলে দেওয়া হলো।প্রশিকার পরিচালক আবদুর রব জানান, পুলিশ আজ ভবনের তালা খুলে দেয়। এখন ধোয়া-মোছার কাজ চলছে। আগামী শনিবার থেকে তাঁদের কার্যালয়ে স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।উল্লেখ্য, প্রশিকার পরিচালনা নিয়ে কাজী ফারুকের সঙ্গে পরিচালনা পর্ষদের অন্যদের মতবিরোধ দেখা দেয়। এ নিয়ে কয়েক দফা সংঘর্ষের ঘটনাও ঘটে। বিষয়টি একপর্যায়ে আদালতে গড়ায়। হাইকোর্ট তখন প্রশিকার প্রধান নির্বাহী মাহাবুবুল করিমকে চাবি বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন। কিন্তু কাজী ফারুকের সমর্থকেরা সেটি না মেনে বিশৃঙ্খলা সৃষ্টি করলে পুলিশ প্রধান কার্যালয়ে তালা লাগিয়ে দেয়।