প্রশিক্ষণ নিতে শিক্ষকদের মনোযোগী হওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষকদের নিজস্ব ডিজিটাল কনটেন্ট তৈরির ব্যাপারে মনোযোগী হতে হবে। এ ব্যাপারে প্রশিক্ষণ নিয়ে শিক্ষকদের ভবিষ্যতে আরও এগিয়ে যাওয়ার জন্য আহ্বান জানান তিনি। আজ রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে শিক্ষকদের জন্য ডিজিটাল কনটেন্ট ও মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বেসরকারি একটি টিভি চ্যানেলে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রচারিত হয়েছে।প্রচারিত ওই প্রতিবেদনে শেখ হাসিনা বলেন, ‘বয়স বাড়লে যন্ত্রপাতি ব্যবহার করার ক্ষেত্রে ভীতি কাজ করে। আমিও একজন বৃদ্ধ মানুষ। আমিও আমার ছেলের কাছ থেকে কম্পিউটার চালানো শিখেছি।’প্রধানমন্ত্রী আরও বলেন, একটু হাত দিলেই ডিজিটাল শিক্ষা নেওয়া কঠিন নয়। তিনি বলেন, এ ব্যাপারে শিশুদের কোনো কষ্ট নেই। কারণ তারা খুব দ্রুত যেকোনো জিনিস শিখে নেয়।